Posted by Unknown On 12:10:00 pm No comments

মৃত্যুর ৭০ দিন পরে শেষ সয্যা পেলেন মাইকেল জ্যাক্সন ............।

মৃত্যুর ৭০ দিন পর লস এঞ্জেলেসের কাছে ফরেস্ট লন সমাধিস্থলে শুরু হয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের শেষকৃত্য। বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ের এক ঘন্টারও বেশি সময় পর শেষকৃত্য শুরু হয়।

৩০ টিরও বেশি গাড়ির বহর নিয়ে সমাধিস্থলে পৌঁছান জ্যাকসনের মা, বোন, সন্তানরাসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা। এর কিছুক্ষণ পর সেখানে নিয়ে যাওয়া হয় জ্যাকসনের দেহ। সন্ধ্যা ৭ টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে ১ ঘন্টা চলবে বলে জানিয়েছেন গ্লেনডেলের পুলিশ বিভাগের এক মুখপাত্র।

গ্লেনডেলের ফরেস্ট লন মেমোরিয়াল পার্কের সমাধিস্থলে অনুষ্ঠিত এ শেষকৃত্যে যোগ দিচ্ছেন প্রায় ২০০ অতিথি। জ্যাকসনের পরিবরের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নামকরা বহু গায়ক- গায়িকা ও অভিনেতা- অভিনেত্রী।

ভক্তদের ভিড় সামলাতে সমাধিস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা রক্ষার খাতিরে বুধবার রাত থেকেই সমাধিস্থলের আকাশে টহল দিচ্ছে পুলিশের হেলিকপ্টার। সেইসঙ্গে এলাকাটি পাহারায় রয়েছে পুলিশের কুকুর, সাধারণ পোশাক পরা পুলিশ কর্মকর্তারাসহ, প্রাইভেট সিকিউরিটি অফিসাররা।

শেষকৃত্যানুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

প্রাণঘাতী মাত্রার এনিসথেটিক প্রপোফলের কারণে ২৫ জুন লস এঞ্জেলেসে মারা যান ৫০ বছর বয়স্ক জ্যাকসন। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেই জানিয়েছে লস এঞ্জেলেসের করোনোর অফিস।

২৯ আগস্ট জ্যাকসনের ৫১ তম জন্মদিনে তাকে সমাহিত করার কথা ছিল। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনার জন্য তার পরিবার আরও সময় নেওয়ায় তা পিছিয়ে যায়।

ফরেস্ট লন সমাধিস্থলে শায়িত আছেন বহু বিখ্যাত সব তারকা। জ্যাকসনও তাদের পাশেই সমাহিত হচ্ছেন।

তার শেষকৃত্যানুষ্ঠানে ব্যয় হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। জ্যাকসনের সম্পত্তি থেকেই এ ব্যয়ভার মেটানো হচ্ছে। এটর্নি জেরিল কোহেন বলেছেন, তাকে সমাহিত করতে ১২ টি প্লট কেনার জন্যই খরচ এত বেশি হয়েছে।

0 comments:

Post a Comment